সর্বশেষ:
Home / জাতীয় / “জিয়া পরিবার ও শাহজাহান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় হেলাল তালুকদারের দোয়া ও ইফতার মাহফিল”

“জিয়া পরিবার ও শাহজাহান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় হেলাল তালুকদারের দোয়া ও ইফতার মাহফিল”

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণখান:
রাজধানীর দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬) ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও আজগারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো এবং আয়োজক হেলাল তালুকদারের পিতা মরহুম মো. শাহজাহান তালুকদারের রুহের মাগফেরাত কামনায় এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন
ইফতার মাহফিলে এলাকার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ১০ হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। ইফতারের আগে দেশ, জাতি এবং জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রোস্তম আলী, সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …