সর্বশেষ:
Home / জাতীয় / দক্ষিণখানে মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণখানে মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণখান | ১১ মার্চ, ২০২৬
রাজধানীর দক্ষিণখান থানাধীন মধুবাগ এলাকায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে স্থানীয় বাইতুল মাহফুজ জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়।
মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলী আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জননেতা হেলাল তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দল নেতা এস এ খোকন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা মাহফিলে অংশ নেন। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও বিশিষ্ট ফুটবলার সালাউদ্দিন রুবেল।
ইফতারের আগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং পরকালীন শান্তি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির শান্তি কামনায় সম্মিলিত মুনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রোস্তম আলী, সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …