সর্বশেষ:
Home / জাতীয় / ৫০ নং ওয়ার্ডে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান কাউন্সিলর পদপ্রার্থী দেওয়ান মোঃ নাজিম উদ্দিন

৫০ নং ওয়ার্ডে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চান কাউন্সিলর পদপ্রার্থী দেওয়ান মোঃ নাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণখান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন সিটি নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দেওয়ান মোঃ নাজিম উদ্দিন।
এক বিশেষ বাণীতে তিনি বলেন, “সংযমের মাস শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা নিয়ে আসে। ৫০ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও উল্লেখ করেন, এলাকার সাধারণ মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি একজন জনসেবক হিসেবে সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি এলাকার শান্তি, সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
পরিশেষে তিনি সবাইকে  ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রোস্তম আলী, সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …