নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে রোস্তম আলী বেপারি সভাপতি এবং আকতার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বিকেলে মৈনারটেক বাজারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি বর্ধিত সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বাজারের সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠনের লক্ষে গঠিত বিশেষ জুড়ি বোর্ডের সিলেকশন, বাজারের সাধারণ দোকানদার এবং স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। উপস্থিত সকলে করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সভাপতি রোস্তম আলী বেপারি এবং সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে বৃহত্তর মৈনারটেক বাজার একটি আদর্শ ও ব্যবসায়ীবান্ধব বাজারে পরিণত হবে। বিশেষ করে বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যবসায়ীরা বিশ্বাস করেন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাজারের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সারাক্ষণ- সকল সংবাদ একসাথে