সর্বশেষ:
Home / জাতীয় / “উত্তরার প্রিয়মুখ সাগর আহমেদ আলীর মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি”

“উত্তরার প্রিয়মুখ সাগর আহমেদ আলীর মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি”

নিজস্ব প্রতিবেদক, উত্তরা:
বাংলাদেশের প্রচলিত রাজনীতির গণ্ডি পেরিয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন সাবেক ছাত্রনেতা ও উত্তরা পশ্চিম থানা বিএনপির প্রভাবশালী নেতা সাগর আহমেদ আলী। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে মূল দল বিএনপিতে সক্রিয় থাকলেও তার রাজনীতির ধরন গতানুগতিক ধারার সম্পূর্ণ বাইরে। এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত থাকলেও ক্লিন ইমেজ ও পরোপকারী হিসেবে তিনি উত্তরার সর্বস্তরের মানুষের কাছে এক আস্থার নাম।
বিগত এক দশকে অসংখ্য রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাগর আহমেদ আলীর বিরুদ্ধে নেই কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বা কিশোর গ্যাংয়ের মতো বিতর্কিত কাজের সাথে জড়িত থাকার ন্যূনতম অভিযোগ। পারিবারিক ঐতিহ্যের সূত্রে বিত্তশালী এই নেতা নিজের সম্পদ ভোগ করার চেয়ে বিলিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী। করোনা মহামারি, ভয়াবহ বন্যা, হাড়কাঁপানো শীত কিংবা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—যেকোনো দুর্যোগে তাকে সবসময় আর্তমানবতার সেবায় অগ্রভাগে দেখা যায়।
চলমান পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের দিকনির্দেশনায় তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরে মাসব্যাপী মাসব্যাপী গণ-ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন। পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রতিদিন শত শত রোজাদার ও শ্রমজীবী মানুষ ইফতারের সুবিধা পাচ্ছেন। কোনো আয়োজন বা লোকদেখানো প্রচারণার চেয়ে মানুষের পাশে দাঁড়ানোকেই বড় দায়িত্ব মনে করেন তিনি।
স্থানীয়দের মতে, “সাগর আহমেদ আলী এমন একজন নেতা, যার কাছে বিপদে পড়ে গেলে কেউ কখনো খালি হাতে ফেরেন না। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মানুষের পরম বন্ধু।”
রাজনীতি যখন অনেকের কাছে আখের গোছানোর হাতিয়ার, তখন সাগর আহমেদ আলী তার ব্যক্তিগত অর্থায়ন ও একক প্রচেষ্টায় মানুষের সেবা করে যাচ্ছেন। সুন্দর ও মানবিক সমাজ গঠনে তার এই পথচলা আগামী দিনের তরুণ রাজনীতিবিদদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Check Also

বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রোস্তম আলী, সম্পাদক আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক, মৈনারটেক বৃহত্তর মৈনারটেক বাজার কমিটির আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা …