নিজস্ব প্রতিবেদক, উত্তরা:
রাজধানীর উত্তরার ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত জনপ্রিয় নেতা ও ধানের শীষের কাণ্ডারী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) সাধারণ সম্পাদক জনাব জাহেদুল ইসলাম পরশ। এছাড়াও উত্তরা এলাকার বিভিন্ন থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সাঈদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির (উত্তরা জোন) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কুতুব কলির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও দেশপ্রেমের ওপর আলোকপাত করেন।
সভা শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সারাক্ষণ- সকল সংবাদ একসাথে